مدرسة تعمير الملة الكامل للنساء

তা'মীরুল মিল্লাত মহিলা কামিল মাদরাসা

Tamirul Millat Mohila Kamil Madrasah

83/4, Badsah Miah Road, Matuail, Demra, Dhaka-1362

EIIN: 107902 | Madrasah Code: 16823 | Office Time: 8:00 AM থেকে 5:00 PM

অধ্যক্ষের বাণী

Principal

মোঃ মিজানুর রহমান

অধ্যক্ষ

তা’মীরুল মিল্লাত মহিলা কামিল মাদরাসা

Message

সকল প্রশংসা মহান আল্লাহ তা’য়ালার জন্য যিনি আমাদেরকে ঐশী জ্ঞানের মারকাজে কিছু খেদমত করার সুযোগ দিয়েছেন। দরূদ ও সালাম পেশ করছি মানবতার মহান শিক্ষক হযরত মুহাম্মদ (সাঃ) এর প্রতি। সাথে সাথে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি যারা মিল্লাত কাননের শুভসূচনা করে আজ পরপারের উদ্দেশ্যে পাড়ি জমিয়েছেন।

‘‘তা’মীরুল মিল্লাত ট্রাস্ট’’ কর্তৃক পরিচালিত ‘তা’মীরুল মিল্লাত মহিলা কামিল মাদরাসা’ একটি আবাসিক ও অনাবাসিক আদর্শ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। দেশের দ্বিমুখী শিক্ষাব্যবস্থার প্রেক্ষাপটে ইসলাম ও আধুনিক শিক্ষার বাস্তব সমন্বয় সাধন করে ইসলামী আদর্শের ভিত্তিতে এ প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। আদর্শ জাতিগঠনের জন্য প্রয়োজন একজন ‘আদর্শ মা’। তাই এ দেশের মহিলা সমাজকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে সমাজে মহিলা আলিম, ফকীহ, মুহাদ্দিস তথা ইসলামী বিষয়ে মহিলা বিশেষজ্ঞ তৈরী করাই এ প্রতিষ্ঠানের লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে তা’মীরুল মিল্লাত মহিলা কামিল মাদরাসা এগিয়ে চলছে দুর্নিবার। প্রতিষ্ঠানটি বোর্ড, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলোতে একাধিকবার প্রথমস্থান অর্জন করেছে। কুরআনের এ বাগানকে আরো সমৃদ্ধ করার লক্ষ্যে খোলা হয়েছে হিফজুল কুরআন বিভাগ । ফাযিল অনার্সে তিনটি বিষয়ে পড়ার সুযোগ রয়েছে। বিষয় তিনটি হলো, আল-কুরআন এন্ড ইসলামিক ষ্টাডিজ, আল হাদীস এন্ড ইসলামিক ষ্টাডিজ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি।

মানবিক ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে, মাদরাসা শিক্ষার আধুনিকায়নে, সরকারের গৃহীত কর্মসূচীর জন্য সংশ্লিষ্ট সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। বিশেষ করে মিল্লাত পরিবারের রাহবার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ যাইনুল আবেদীনসহ যাদের প্রচেষ্টায় তা’মীরুল মিল্লাত মহিলা কামিল মাদরাসা বর্তমান অবস্থানে পৌঁছেছে তা’মীরুল মিল্লাত ট্রাষ্ট ও গভর্নিং বডির সম্মানিত সদস্যবৃন্দ, শিক্ষকমন্ডলী, শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকমন্ডলী, এলাকাবাসী সকলকে জানাই আন্তরিক মুবারকবাদ। আল্লাহ আমাদের সকল প্রচেষ্টাকে সাদাকায়ে জারিয়া হিসেবে কবুল করুন। আমিন

তা’মীরুল মিল্লাত মহিলা কামিল মাদরাসা